• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ভারতীয় জ্যোতিষী আগেই সতর্ক করেছিলেন হাসিনাকে…

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ৪:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ৪:৩৫

985896 10

ভারতীয় জ্যোতিষী আগেই সতর্ক করেছিলেন হাসিনাকে…

জনতার আওয়াজ ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট। ২০২৩ সালের ডিসেম্বরে করা ওই এক্স পোস্টে, ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতীয় এক জ্যোতিষী। ওই জ্যোতিষীর নাম প্রশান্ত কিনি। ওই এক্স পোস্টে জ্যোতিষী লিখেছিলেন, ‘শেখ হাসিনাকে নিয়ে আমার ভবিষ্যদ্বাণী হলো- ২০২৪ সালের মে, জুন, জুলাই ও আগস্টে তাকে সতর্ক থাকতে হবে। তাকে হত্যার চেষ্টা চালানো হতে পারে।’ পোস্টটি নতুন করে শেয়ার দিয়ে তিনি আবার লিখেছেন, ‘শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে সমস্যায় পড়বেন, তা আমি আগেই বলেছিলাম।’

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব থেকে শেখ হাসিনার পদত্যাগ ও তারপর সত্ত্বর দেশত্যাগের পরেই এক্সে ট্রেন্ডিং প্রশান্তের ওই ভবিষ্যদ্বানী। তিনি নিজেও পুরনো ওই পোস্টটি নতুন করে শেয়ার করেছেন। পোস্ট করার পর থেকে এটি ২.৬ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। জমা পড়েছে অসংখ্য লাইক ও কমেন্ট। কমেন্ট বক্সে অনেকেই প্রশান্তের কাছে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকে আবার তার প্রশংসা করে বলেছেন, ‘আপনার অসাধারণ দক্ষতা।’

কোটা আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ।

ক্রমশ তা এমন একটা জায়গায় পৌঁছায় যে শেষপর্যন্ত প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা। সেখানে থেকে এখন তিনি কোথায় যাবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। সেইসঙ্গে বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলের সমাপ্তি হয়।
সূত্র: হিন্দুস্থান টাইমস


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com