• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

জনগণকে ভোট দিতে দিন, অন্তর্বর্তী সরকারকে মার্কিন কংগ্রেসম্যান

প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ৬:০৫
আপডেট: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ৬:০৫

966696 6

জনগণকে ভোট দিতে দিন, অন্তর্বর্তী সরকারকে মার্কিন কংগ্রেসম্যান

জনতার আওয়াজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রভাবশালী কংগ্রেসম্যান ড্যারেন সোটো বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে বাংলাদেশের জনগণের পাশে আছি আমরা। জনগণকে ভোট দিতে দিন।

গত ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে একমত প্রকাশ করে এক্স হ্যান্ডলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা।

প্রসঙ্গত, ড্যারেন সোটো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বিগত জাতীয় নির্বাচন স্বাধীন, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য চেয়ে সোটো একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন। তিনি বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য তার সহকর্মীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টেকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছিলেন সোটো। এছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে ১১৫তম মার্কিন কংগ্রেসে উত্থাপিত বিলের পক্ষে ছয় কংগ্রেসম্যানের সাথে যুক্ত হয়েছিলেন সোটো।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীরা, বিশেষ করে ফ্লোরিডায় বসবাসরতরা, ড্যারেন সোটোকে বাংলাদেশের বন্ধু হিসেবে সমীহ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com