• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

প্রতিদিন দেশে ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে, কড়া আইন আনুক কেন্দ্র’

প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ১:৪৫
আপডেট: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ১:৪৫

 

মোদিকে চিঠি মমতার ‘
জনতার আওয়াজ ডেস্ক
‘সারাদিনে দেশে ৯০টি করে ধর্ষণ হচ্ছে। রুখতে প্রয়োজন কড়া আইনের।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এবিষয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ধর্ষণের মামলার ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে দ্রুত বিচার করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক– প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বিষয়টি সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘গোটা দেশে ধর্ষণ বাড়ছে। প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে থাকে। এই জঘন্য অপরাধকে নির্মূল করা আমাদের সকলেই কর্তব্য। যাতে নারীরা নিজেদের নিরাপদ মনে করেন। কেন্দ্রের তরফে কঠোর আইন প্রণয়ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। প্রস্তাবিত আইনে এই ধরনের মামলার দ্রুত শুনানির জন্য পর্যাপ্ত সংখ্যায় ফার্স্ট ট্র্যাক ও স্পেশাল কোর্ট তৈরির বিষয়টি বিবেচনা করা উচিত।১৫ দিনের মধ্যে শুনানি শেষ করতে হবে।’

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে দিকে দিকে আন্দোলনে নামছেন সাধারণ মানুষ, সেলিব্রিটি থেকে বিভিন্ন শ্রেণির নাগরিকরা।


লাগাতার আন্দোলন চলছে পশ্চিমবঙ্গেও। এর আগেও আরজি কর কাণ্ডের দোষীর ফাঁসির আবেদন জানিয়ে মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলার তদন্ত ভার রয়েছে সিবিআইয়ের হাতে। দ্রুত তদন্ত শেষ করে আরজি করের ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির আবেদন জানিয়েছিলেন তিনি। ‘রাজ্য সরকার ফাঁসির পক্ষে’ বলেও মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী।
নিহত চিকিৎসকের বাবা-মা’র সঙ্গে সোদপুরে তাঁদের বাড়ি গিয়ে দেখাও করেছেন। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। এবার এর পাশাপাশি গোটা দেশে ধর্ষণের ঘটনা রুখতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কড়া আইন প্রণয়নের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি । প্রধানমন্ত্রীকে চিঠি লেখার বিষয়টি নিজের সমাজমাধ্যমেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম