• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

বাংলাদেশের কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি: আসামের মুখ্যমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ১১:৩০
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ১১:৩০

বাংলাদেশের কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি: আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে অস্থিতিশীলতায় বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে পালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। তবে এ সময়ে কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশ করেননি বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা।

শনিবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে অস্থিরতা চলাকালে ভারতে কোনো হিন্দু অনুপ্রবেশ করেননি। এ সময়ে হিন্দুরা দেশেই রয়েছে এবং তারা প্রতিরোধ করেছে।

পিটিআই জানিয়েছে, শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেছেন বলে শনাক্ত হয়নি।

তিনি আরও বলেন, গত মাসে ৩৫ জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তারা আসামে নয়— তাদের লক্ষ্য ছিল ব্যাঙ্গালুরু, তামিল নাড়ু, কোয়েম্বাটুরে গিয়ে টেক্সটাইল খাতে কাজ করা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com