• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোপনে দেশ ছেড়ে পালালেন অরুণা বিশ্বাস!

প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ৩:২৪
আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ৩:২৪

C8A0E8AC 92B7 4EEB 9845 002D923E495C

গোপনে দেশ ছেড়ে পালালেন অরুণা বিশ্বাস!

বিনোদন প্রতিবেদক
সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য-অভিনেতা ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সোশ্যালে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে!

সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে। অরুণার এমন পরামর্শ অবাক করেছে নেটিজেনদের। সহকর্মীরাও নিচ্ছেন এক হাত। এই যখন পরিস্থিতি তখন জানা গেল, গোপনে দেশ ছেড়েছেন অরুণা বিশ্বাস।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র। ওই সূত্র জানায় শেখ হাসিনা সরকার পতনের পরই দেশ ছাড়েন অরুণা। পাড়ি জমান কানাডায়।

এদিকে অরুণার সঙ্গে আগে থেকেই ঠোকাঠুকি অভিনেত্রী পরীমণির। এবার তিনি হয়েছেন সরব। তিনি লিখেছেন, ‘অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। থু..।’

আরাফাত ও ফেরদৌসের ওই গ্রুপে অরুণা বিশ্বাস ছাড়াও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেম প্রমুখ। তাদের বেশ সক্রিয়তা উঠে এসেছে স্ক্রিনশটে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com