• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যে ছবি নিয়ে ঝড় বয়ে যায় মৌসুমীর জীবনে

প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৪
আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৪

9785963

যে ছবি নিয়ে ঝড় বয়ে যায় মৌসুমীর জীবনে

বিনোদন ডেস্ক
বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতার সময়ে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে একটি অনুষ্ঠানে বেলুন ওড়াতে দেখা যায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মৌসুমীকে। যা নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে ভোগান্তিতে পড়তে হয় মৌসুমী এবং তার পরিবারকে। সম্প্রতি বিএনপির একটি অনুষ্ঠানে মৌসুমীর উপস্থিত থাকার সেই দুটি ছবি তুলে ধরে এক ভিডিও বার্তায় তার স্বামী এবং চিত্রনায়ক ওমর সানী বলেন, অজানা কথা একদিন তো আসবেই আর সেদিন হচ্ছে আজকে। যে ছবিটা দেখলেন, এই ছবিটা বহু বছর আগের। ছবিটা নিয়ে আমার পরিবারে একটা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় গেছে। আমাদের চলচ্চিত্রের কিছু অসাধু মানুষ শিল্পী সমিতি বা যেকোনো জায়গা থেকে হোক, দুই-একজন তখনকার প্রশাসনের সাথে হাত মিলিয়ে এই কাজটা করে। যেন আমরা চলচ্চিত্রের কোনো জায়গায় অবস্থান করতে না পারি, এটা ছিল ড্যাম পলিটিক্স। এবং এই পলিটিক্সে তারা সফল হয়েছিল। ওই যে সবাই বলে, আমি একা কেন, হাজার হাজার, লক্ষ কোটি, কোটি কোটি মানুষ বলে-বিভৎস একটা সময় গেছে, আমি সেই সময়কালের কথা বলছি। ওমর সানী আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান হয়েছিল সেদিন।

ম্যাডাম খালেদা জিয়া তখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন। আর আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব, তার স্ত্রী জোবাইদা ম্যাডাম সেখানে অবস্থান করছিলেন। তো দেখেন এই পাশে কিন্তু ববিতা আপার ছবি, অন্য পাশে দেখবেন আমাদের প্রয়াত নায়ক মান্না। ওই সময়ে আমি কক্সবাজারে থাকার কারণে এ অনুষ্ঠানে আসতে পারিনি। তিনি বলেন, আমাদের ছবি কিন্তু সবার সাথে থাকতে পারে। একজন ব্রোথেল গার্লের সাথে থাকতে পারে, একজন চোরের সাথে থাকতে পারে, একজন ডাকাতের সাথে থাকতে পারে, সবার সাথেই থাকতে পারে। আমরা কিন্তু জানি না, আমার সাথে দাঁড়িয়ে কোন মেয়েটা ছবি তুলছে, কোন ছেলেটা ছবি তুলছে, তার রাজনৈতিক পরিচয় কী? আমাদের জানার কথা না, কারণ আমরা শিল্পী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com