• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

প্রথম সন্তানের মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন

প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৬
আপডেট: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৬

 

বিনোদন ডেস্ক
প্রথম সন্তানের মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। আজ রোববার মুম্বাইয়ের এক হাসপাতালে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোলে আসে কন্যা সন্তান। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি রণবীর ও দীপিকা।

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দীপিকাকে দেখা গেছে। তবে নিয়মিত চেকআপ নাকি সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী, তা নিশ্চিত হতে পারেনি সংবাদমাধ্যমটি। অবশেষে জানা গেল মা হয়েছেন দীপিকা।

এবারের ভারতীয় লোকসভা নির্বাচনে ভোটের দিন দীপিকা পাড়ুকোনের বেবিবাম্প প্রকাশ্যে আসে। এর আগে অনেকেই মনে করছিলেন সারোগেসির মাধ্যমে সন্তান নিচ্ছেন অভিনেত্রী। কিন্তু বেবিবাম্প দেখানোর পরও সেই গুঞ্জনও ভেস্তে যায়।

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমায়ও পর্দা ভাগ করতে দেখা গেছে তাঁদের।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম