• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০০
আপডেট: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০০

9666326963

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

জনতার আওয়াজ ডেস্ক
পরিবর্তিত পরিস্থিতিতে দেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ নামের নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।

দলের চেয়ারম্যান এস এম শাহাদাত নতুন এই দলের ঘোষণা দেন। ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সাইফুল আলমকে মহাসচিব ও মীর আমির হোসেন আমুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তারা জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে বের হয়ে এসে নতুন এই রাজনৈতিক দল গঠন করলেন। এস এম শাহাদাত জাগপার সাধারণ সম্পাদক, সাইফুল আলম যুগ্ম সম্পাদক এবং মীর আমু যুব জাগপার সভাপতি ছিলেন।

এস এম শাহাদাত বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ কাজ করবে।

তিনি জানান, ২০২২ সালে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ গঠন করা হয়। আজ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটল। বিকেলে নতুন আত্মপ্রকাশ করা ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’ শীঘ্রই ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা জোটে অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com