• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ময়মনসিংহে সাগর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১১ জনের নামে আদালতে মামলার আবেদন

প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১৬
আপডেট: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১৬

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনের নামে আদালতে মামলার আবেদন করেছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ। রোববার সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহানের আদালতে মামলার আবেদন করা হয়।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয় শেখ রেহেনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ময়মনসিংহ সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত এবং সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ—সভাপতি আমিনুল হক শামীম, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, নিলুফা আনজুম পপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ ১১১জনকে।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র আইনজীবী নুরুল হক বলেন, এঘটনায় থানায় কোন মামলা হয়েছে কি না তা আদালতকে জানতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্দেশ দেয়া হয়েছে। দেশব্যাপী গণহত্যার ন্যায় ময়মনসিংহে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থী সাগরকে গুলি করে হত্যা করা হয়। আশা রাখছি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারে নির্দেশনা দিবে।

মামলার বাদি আবু ওয়াহাব আকন্দ বলেন, প্রকাশ্যে দিবালোকে মোহিত উর রহমান শান্ত ও তার লোকজন সাগরকে গুলি করে হত্যা করেছে। এর বিচার হতেই হবে। অন্য আসামীদের নির্দেশে ময়মনসিংহে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা আদালতের কাছে সম্পন্ন ভাবে আশাবাদি সাগর হত্যার বিচার হবে।
এসময় আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১৯ আগস্ট বিকেলে নগরীর মিন্টু কলেজ এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় গুলিতে নিহত হন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর। সে আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম