• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্দোলনে নিহত তুহিন আহমেদের পরিবারের খোঁজ নিলেন কৃষিবিদ পলাশ

প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৩৫
আপডেট: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৩৫

9745896 9

আন্দোলনে নিহত তুহিন আহমেদের পরিবারের খোঁজ নিলেন কৃষিবিদ পলাশ

জনতার আওয়াজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তুহিন আহমেদের পরিবারের সাথে দেখা করে খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে নিহত তুহিন আহমেদের বাস ভবনে যান কৃষক দলের এই কেন্দ্রীয় নেতা।

কৃষিবিদ পলাশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তুহিন আহমেদের পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের খোঁজখবর নিচ্ছেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের এখানে এসেছি যেকোনো পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে থাকব।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ কে এম ভিপি মুসা, উপজেলা বিএনপির সদস্য, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, জাহাঙ্গীর আলম, সেন্টু, উপজেলা যুবদলের আহবায়ক হারুনুর রশিদ, সোনারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক সোনারামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ-ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com