• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

সাত কলেজ নিয়ে ঢাবি অধ্যাপকের নতুন প্রস্তাব

প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ২:০২
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ২:০২

সাত কলেজ নিয়ে ঢাবি অধ্যাপকের নতুন প্রস্তাব

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। যদিও সে ঘটনার পর বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সাত কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়টি আরও সুন্দর সমাধানের জন্য নতুন প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ফেসবুক পোস্টে এ অধ্যাপক রাজধানীর সরকারি সাত কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে নতুন প্রস্তাব দেন।

ঢাবি অধ্যাপক কামরুল হাসান মামুন লিখেন, ‘ঢাকার বড় বড় ৭টি কলেজ এবং আরও কিছু কলেজ নিয়ে নেপালের ত্রিভুবন বা পশ্চিমবাংলার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আদলে একটি collegiate university-তে রূপান্তরিত করা। আগে বুঝতে হবে collegiate university কি? একটি কলেজিয়েট বিশ্ববিদ্যালয় হল এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে কাজগুলো একটি কেন্দ্রীয় প্রশাসন এবং বিভিন্ন অনুমোদিত কলেজগুলোর মধ্যে ভাগ করা থাকে।’

তিনি আরও লিখেন, এই ৭টি কলেজের আরও কয়েকটি কলেজে নিয়ে এর একটিকে কেন্দ্রীয় প্রশাসনিক ভবন হিসাবে বানিয়ে বাকি কলেজগুলোকে এর অনুমোদিত কলেজে পরিণত করা। কলেজগুলোতে কেবল ৩ বা ৪ বছরের অনার্স পড়াবে। সেখানে থাকবে না উচ্চ মাধ্যমিক বা ডিগ্রী পাসকোর্স। এই অনুমোদিত কলেজে শিক্ষক নিয়োগ ও প্রমোশন হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের মত।

শিক্ষকের যোগ্যতা ও কলেজগুলোর ডিগ্রী নিয়ে ঢাবির এই অধ্যাপক বলেন, আশা করি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা হবে পিএইচডি। যেখানে এই অনুমোদিত কলেজের শিক্ষকদের সবারও ন্যূনতম পিএইচডি থাকা উচিত। ৪ বছরের অনার্সই হবে টার্মিনাল ডিগ্রী। এরপর পুনরায় ভর্তি পরীক্ষার মাধ্যমে লিমিটেড সিটের জন্য ভর্তি পরীক্ষার মাধ্যমে মাস্টার্সে ভর্তি হবে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের মত কেবল ৭ কলেজের কেন্দ্রিয় প্রশাসনিক ক্যাম্পাসেই মাস্টার্স পড়ানো হবে।