• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আসামির আইনজীবীকে ‘বাধাহীন দায়িত্ব পালনে’ সহায়তার নির্দেশ

প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪৫
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪৫

98520

আসামির আইনজীবীকে ‘বাধাহীন দায়িত্ব পালনে’ সহায়তার নির্দেশ

জনতার আওয়াজ ডেস্ক
সারাদেশের বিভিন্ন আদালতে উপস্থিত কোনো আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত থাকলে তিনি যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, গত ২৫ আগস্ট প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতে উপস্থিত সব আসামির আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক। তাই আদালতে উপস্থিত আসামিদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন তা নিশ্চিত করতে অধস্তন আদালত/ট্রাইব্যুনালে উপস্থিত আসামির পক্ষে কোনো আইনজীবী না থাকলে ওই আসামির জন্য লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করতে হবে।

এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতে উপস্থিত কোনো আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত থাকলে ওই আইনজীবী যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জারি করা এক চিঠিতে বলঅ হয়েছে, জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০২৪ এর অনুচ্ছেদ ২ এর উপ-অনুচ্ছেদ (১) (থ) অনুযায়ী উদ্ভূত কোনও বিশেষ পরিস্থিতির কারণে আদালতে উপস্থিত আসামি যদি কোনও আইনজীবী নিযুক্ত করতে না পারেন তাহলে তাকে অসমর্থ ব্যক্তি হিসেবে গণ্য করে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার মাধ্যমে আইনগত সহায়তা দিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com