• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে চায় মাদ্রাসা ছাত্ররা : ধর্ম উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ৬:২৩
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ৬:২৩

9665869

দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে চায় মাদ্রাসা ছাত্ররা : ধর্ম উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপের নিরাপত্তায় প্রতিবছর আনসার, ভিডিপি ও পুলিশ নিয়োজিত থাকে। তবে এবার ছাত্র-জনতার আন্দোলনে এসব বাহিনীর ভূমিকা নিয়ে তোপের মুখে পড়তে হয়েছে। স্বাভাবিকভাবেই আস্থা সংকটে পড়েছেন। তবে এবার দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তায় থাকতে আগ্রহী মাদ্রাসা ছাত্ররা। জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উদ্‌যাপন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতি থাকবে না জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘মণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে মাদ্রাসা ছাত্ররা আগ্রহ ব্যক্ত করেছে। আয়োজকরা সে ব্যাপারে সিদ্ধান্ত নিবে। পূজা উদ্‌যাপন পরিষদ চাইলে মাদ্রাসার শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে।’

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘নিরাপত্তায় হেলিকপ্টারের টহল থাকবে। দশমীর দিন ডুবুরিদল থাকবে। মণ্ডপগুলোতে চালের বরাদ্দ বাড়ানো হবে। কোনো দুষ্কৃতকারী কোনো অপকর্ম করলে সরকার কঠোর হাতে দমন করবে। পূজা উপলক্ষ্যে ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।’

এবারের পূজায় সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপ করা হবে বলেও জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে ও দুর্ঘটনারোধে তৎপর থাকবে সরকার। স্বেচ্ছাসেবক হতে পারবেন দেশের যেকোন নাগরিক। শিফট অনুযায়ী দায়িত্ব ভাগ হবে। আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্রের ব্যবহার থাকবে। মণ্ডপের সংখ্যা বাড়তে পারে। কারণ উল্লিখিত তালিকা সরকারি। পূজা উদ্‌যাপন পরিষদ এখনও তালিকা দেননি।’

দুর্গাপূজার সময় প্রতিবেশী দেশের নাগরিকদের সীমানা পেরিয়ে যাওয়া আসা না করতে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘পূজার সময় দুই পাড়ের লোক যাওয়া আসা করে পূজা দেখতে। এজন্য সীমান্ত এলাকায় ভালো ভালো পূজা মণ্ডপ করার অনুরোধ করেছি যেন আমাদের লোকজন ওপারে পুজা দেখতে না যায়। আর ওই পাড়ের লোকজন যেন এই পাড়ে না আসে এটার ব্যবস্থা নেওয়ার জন্য।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com