• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নড়াইলে প্রতিক্ষের হামলায় দুইভাই নিহত

প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৮
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৮

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় আপন দুইভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার পারমল্লিকপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ওই দুইভাই হলেন- মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০)। তারা উপজেলার পারনল্লিকপুর গ্রামের নৃত সামাদ শেখের ছেলে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে দুটি গ্রুপ বিদ্যমান। একটি মাহমুদ গ্রুপ এবং অন্যটি ফেরদৌস গ্রুপ। দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে।

ফেরদৌস গ্রুপের লোকজন বলেন, আজ বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখ মাঠের দিকে যাওয়ার পথে চরমল্লিকপুর এলাকার আইয়ুবের দোকানের সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তাদের ঠেকাতে গিয়ে ফেরদৌস গ্রুপের আরও ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম