• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পলাতক বেনজীর এখন অস্ট্রেলিয়ায়

প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ২:৪৫
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ২:৪৫

পলাতক বেনজীর এখন অস্ট্রেলিয়ায়

জনতার আওয়াজ ডেস্ক

দুর্নীতির অভিযোগে গ্রেফতার এড়াতে বাংলাদেশ থেকে পালিয়ে যান পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগালসহ বিভিন্ন দেশ ঘুরে এখন স্বপরিবারে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত একটি ঘরোয়া মিটিংয়ে দেখা গেছে তাকে। সেখানকার একটি ছবি গণমাধ্যমের হাতে এসেছে। আর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কন্ঠ।

জাতীয় দৈনিকটির বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা বেনজীর আহমেদের অবস্থানের বিষয়টি লিখিতভাবে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন। এদিকে, সাবেক এই আইজিপি ও তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম।

দুদকের অনুসন্ধান টিম গত জুলাই মাসের শুরুতে কমিশনে তাদের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছে। সেখানে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে মোট ৪৩ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ১৫২ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেনজীর আহমেদের নামে মোট ৯ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৫৬৫ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তার স্ত্রী জীশান মীর্জার নামে মোট ২১ কেটি ৩৪ লাখ ৫০ হাজার ৪৩ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া তাদের বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীরের নামে মোট আট কোটি ১০ লাখ ৮৯ হাজার ৬৯৬ টাকা মূল্যের এবং মেজো মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের নামে চার কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৮৪৮ টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com