• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত

প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৫৮
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৫৮

96666569

ইলিশ চেয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

বিগত সরকারের আমলে প্রতি বছর দুর্গাপূজাতে ভারতে ইলিশ রফতানি হত। পাশাপাশি অতিরিক্ত ইলিশ উপহার হিসেবে ভারতে পাঠাতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বদলে গেছে চিত্র।

অন্তর্বর্তী সরকারের নির্দেশে বন্ধ রয়েছে ভারতে ইলিশ রফতানি। এমনকি দুর্গাপূজাতেও ভারতে ইলিশ রফতানি হবে না বলে জানিয়েছে বাংলাদেশ। যার কারণে সেদেশের বাজারে হু হু করে বাড়ছে দাম।

এমন পরিস্থিতিতে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন ভারতের মাছ ব্যবসায়ীরা।সম্প্রতি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এ আবেদন করেছে ভারতের ফিস ইমপোর্টার’স অ্যাসোসিয়েশন। খবর হিন্দুস্তান টাইমস।

চিঠিতে সংগঠনটি লিখেছে, অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধার সাথে আপনাকে (পররাষ্ট্র উপদেষ্টা) জানানো যাচ্ছে যে, আমরা ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি। প্রতি বছর আমরা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় ৫ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করি।

এতে আরও বলা হয়, দুর্ভাগ্যবশত, ২০১২ সালের জুলাইয়ে হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ মাছের রফতানি নিষিদ্ধ করে। এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি।

ভারতের ফিস ইমপোর্টার’স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও বলা হয়, ‘তবে গত ৫ বছর (সেপ্টেম্বর ২০১৯ থেকে শুরু করে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত), বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ এবং সময়ের জন্য শুধুমাত্র দুর্গাপূজার সময় ইলিশ মাছ রফতানির অনুমতি দেয়।’

চিঠিতে বলা হয়, এমন পরিস্থিতিতে আমরা আপনার (পররাষ্ট্র উপদেষ্টা) সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রফতানির অনুমতি দেয়ার জন্য অনুরোধ করছি। কারণ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে।

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী বিবেচনা করে সফলভাবে দেশের শাসনভার গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারকে অভিনন্দনও জানিয়েছে ভারতের ফিস ইমপোর্টার’স অ্যাসোসিয়েশন।

image

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com