• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৮:১২
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ৮:১২

 

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সকল সন্ত্রাসী কার্যকলাপ ও অপকর্মের ন্যায়বিচার এবং সত্য সংরক্ষণে ‘শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য-প্রমাণ সংগ্রহ সেল’ ও ‘আইনি সহায়তা সেল’ গঠন
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অবৈধ কর্তৃত্ববাদী শাসন প্রলম্বিত করবার লক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও অন্যান্য বিরোধী মতের সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর আদিম যুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতনের মাধ্যমে আইন ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছে। একইসাথে পতিত ফ্যাসিবাদী এই শক্তি বাংলাদেশের বিচারব্যবস্থাকে চরমভাবে দলীয়করণ করে এইসব ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়াকেও এগোতে দেয়নি। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় সেইসকল শিক্ষার্থী নির্যাতনের ঘটনাবলীর বিষয়ে ন্যায়বিচার ও সত্য ইতিহাস সংরক্ষণের তাগিদে একটি ‘শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য-প্রমাণ সংগ্রহ সেল’ এবং একটি ‘আইনি সহায়তা সেল’ গঠন করেছে।
শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য-প্রমাণ সংগ্রহ সেল —
আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া
এ বি এম ইজাজুল কবির রুয়েল
মনজুরুল আলম রিয়াদ
খোরশেদ আলম সোহেল
আরিফুল ইসলাম
গণেশ চন্দ্র রায়
নাহিদুজ্জামান শিপন
আইনি সহায়তা সেল —
মোঃ সাজ্জাদ হোসেন সবুজ
এইচ এম জাহিদুল ইসলাম
মোঃ আল আমিন
মোঃ রফিকুল ইসলাম হিমেল
মল্লিক ওয়াসি উদ্দিন তামী
এস এম সাইফ কাদের রুবাব
উক্ত দুটি সেলের সদস্যরা ফ্যাসিবাদী শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া বিরোধী মত ও সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে। এই বিষয়ে সাধারণ শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের কাছেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহযোগিতা প্রত্যাশা করছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম