• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কালীগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০২
আপডেট: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০২

9745896 11

কালীগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাঠালবাগান এলাকা থেকে ৪০ লাখ টাকা মুল্যের এক হাজার ১২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব। গোপন সুত্রে খবর পেয়ে আজ বুধবার ভোরে এই বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যাবসায়ী বাদশা সোলায়মান কালীগঞ্জের কাঠালবাগান পাড়ার শাহাবুদ্দীনের ছেলে। বুধবার দুপুরে র্যা বের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মাদকের একটি বড় চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জের কাঠালবাগান গ্রামে অভিযান চালায় র্যা ব-৬। র্যা বের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও একটি গোডাউন থেকে উদ্ধার করা হয় এক হাজার ১২ বোতল ফেন্সিডিল, যার আনুমানিক মুল্য ৪০ লাখ টাকা। এ ঘটনায় র্যা বের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় বুধবার দুপুরে মাদক আইনে মামলা করা হয়। আসামীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com