• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইনু-মেনন-পলক-মামুনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫০
আপডেট: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫০

9658569

ইনু-মেনন-পলক-মামুনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

জনতার আওয়াজ ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

পরে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

মোহাম্মদপুরে ছাত্র-জনতার মিছিলে গুলি করে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনকে। তখন পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া একটি মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। একইসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com