• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার প্রয়োজন

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০১
আপডেট: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০১

97888596

সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার প্রয়োজন

জনতার আওয়াজ ডেস্ক
অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান। সংবিধান ও বিচার বিভাগের সংস্কার নিয়ে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি কেন এই অনুচ্ছেদটির সংস্কার চান, সেই ব্যাখ্যায় আসাদুজ্জামান বলেন, ৭০ অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যরা ফ্লোর ক্রসিং করতে পারেন না। অর্থাৎ সংসদে দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য স্বাধীনভাবে তার মতামত দিতে পারেন না। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ এক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল ৭০ অনুচ্ছেদের কারণে। এগুলো সংবিধান সংস্কার কমিটিতে যারা আছেন তারা দেখবেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি ৭০ অনুচ্ছেদের সংস্কার প্রয়োজন।

তবে সংবিধান সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো আলোচনাও হয়নি। এমনকি কোনো আভাসও দেওয়া হয়নি বলে জানান অ্যাটর্নি জেনারেল।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ দফতরে বসে এসব কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

‘রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া’ সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি- (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।’

গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস ৬টি বিষয় সংস্কারে কমিশন গঠনের সিদ্ধান্তের কথা জানান। এর মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. শাহদীন মালিক।

আগামী ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে বলে জানান সরকার প্রধান ড. ইউনূস। এর মধ্যে বিচার বিভাগ ও সংবিধানের সংস্কার নিয়ে কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com