• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২১
আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২১

BNP 2

মাগুরা ও কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

জনতার আওয়াজ ডেস্ক

মেয়াদোত্তীর্ণ হওয়ায় মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং কুষ্টিয়া জেলা শাখার কমিটি বিলুপ্ত করেছে দলটি। শিগগিরই এই দুই জেলায় নতুন কমিটি ঘোষণা করবে বিএনপি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক হৃদয় আহমদ রাতুল, জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক বিন্তন হোসেন, জেলাধীন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন, শ্রীপুর উপজেলা ছাত্রদল নেতা ইলিয়াস হোসেন এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এখলাছুজ্জামান ভূইয়াকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাদের বহিষ্কারের এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রাতে রিজভী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com