• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২ ৮:০৬
আপডেট: শনিবার, ৫ মার্চ, ২০২২ ৮:০৬

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। শনিবার (৫ মার্চ) সকালে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসময় বিজিবি’র একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করেন।

এরপর পবিত্র কোরআন থেকে পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ’৭৫ এর ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদ্যস্যদের রূহের মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

পরে মহাপরিচালক মহোদয় বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে বিজিবি মহাপরিচালক তার অনুভুতি ব্যক্ত করে বলেন, “বিজিবি মহাপরিচালক হিসেবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।”

তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বিজিবিকে নবজীবন দান করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবিকে যুগোপযোগী করে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলেছেন।

বিজিবি এখন জলে, স্থলে ও আকাশপথে যেকোন দায়িত্ব পালন করতে সক্ষম। বিজিবি’র মতো ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরিশেষে বিজিবি মহাপরিচালক দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের মানুষের কল্যাণে সবাইকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদর দপ্তর এর ঊর্ধ্বতন কর্মকতা, যশোর রিজিয়ন কমান্ডার, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com