• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারতের নীল-নকশায় দেশের পোশাকশিল্পে অস্থিরতা বিরাজমান’

প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৫৭
আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৫৭

98589696 1

ভারতের নীল-নকশায় দেশের পোশাকশিল্পে অস্থিরতা বিরাজমান’

জনতার আওয়াজ ডেস্ক
১২ দলীয় জোটের অন্যতম শরীক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতীয় ‘র’ ইন্ধনে এবং আওয়ামী লীগের পরিকল্পনায় ঢাকার গাজীপুর, আশুলিয়ায় ও আদমজী এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে শফিউল আলম প্রধান মিলনায়তন, ঢাকার পুরানা পল্টন জাগপার কার্যালয়ে, যুব জাগপার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বর্তমান বেকার সমস্যা ও সরকারের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ভারতের নীলনকশায় বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে গত পনেরো বছরের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। যার কারণে পোশাক শিল্পে উৎপাদন সমস্যা ব্যাহত হচ্ছে। দুই শতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভারত আমাদের পোশাকখাত ধ্বংস করে বাজার দখল করার নোংরা খেলায় লিপ্ত হয়েছে। অবিলম্বে ভারতের ষড়যন্ত্র রুখে দিতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানাই, আওয়ামী সরকারের সমর্থক ও সহযোগীদের প্রশাসনের বিভিন্ন স্তরে পদায়ন বন্ধ করুন। প্রশাসনে থাকা আওয়ামী স্বৈরশাসনের সহযোগীদের বরখাস্ত ও বিচারের ব্যবস্থা করুন। একই সাথে সীমান্তে নিরাপত্তা জোরদার করুন। ফেলানী খাতুন কিংবা স্বর্ণা দাসদের গুলি করা হলে, পাল্টা গুলি ছুড়তে হবে। আওয়ামী গণহত্যাকারীরা সীমান্ত দিয়ে তাদের প্রভূ ভারতে যেন আর পালাতে না পারে সেই ব্যবস্থাও করতে হবে।

তিনি বলেন, একটি দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হলে সবার আগে দেশের বেকার সমস্যা দূর করতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে। যুবকদের সুদমুক্ত ঋণ দিয়ে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। অল্প খরচে যুবকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং প্রবাসীদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারকে আন্তর্জাতিকভাবে যোগাযোগ রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে উন্নয়ণশীল রাষ্ট্র ঘটনে যুবকরা এবং প্রবাসীরাই দেশের অর্থনৈতিক মুক্তি নিয়ে আসে।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, জাগপা ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, জাগপা ঢাকা মহানগরের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সহ-সভাপতি মোহাম্মদ আলী ফকির, মনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জনি নন্দী, সহ-প্রচার সম্পাদক আসাদুজ্জামান নুর, ছাত্রনেতা জামাল উদ্দিন, মো. ফয়সাল আহমেদ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com