• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অসীম আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না : আমিনুল হক

প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৫
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৫

 

জনতার আওয়াজ ডেস্ক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসীম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

তিনি বলেন, ছাত্র-জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ-লুণ্ঠনকারী-গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে। এ অর্জন আমরা ব্যর্থ হতে দিতে পারি না, এ অর্জনকে আমাদের রক্ষা করতে হবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীতে স্থানীয় বাড়ি মালিক সমিতির উদ্যোগে মাদক-দুর্নীতি-সন্ত্রাস এর বিরুদ্ধে সামাজিক র‍্যালিপূর্ব এক সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সদস্য সচিব বলেন, আমরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, যাতে আওয়ামী সন্ত্রাসীরা আবারও মাথাচাড়া দিতে না পারে।

আওয়ামী প্রেত্মাতারা যাতে বাংলাদেশে আবার সন্ত্রাস-নৈরাজ্য তৈরি করতে না পারে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যের ঠাঁই নেই, হবেও না। এজন্য আমাদের দলের সব স্তরের নেতাকর্মী ও সর্বসাধারণকে সতর্ক থাকতে হবে।

র‍্যালিটি পল্লবীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় বাড়ি মালিক সমিতির নেতারা এতে অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম