• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পাচার হওয়া টাকা ফিরিয়ে দিতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: অর্থ উপদেষ্টা

প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১:১৩
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১:১৩

98574

পাচার হওয়া টাকা ফিরিয়ে দিতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: অর্থ উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশের পাচার হওয়া টাকা ফিরিয়ে দিতে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহম্মেদ।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিন আরও জানান, আজকের বৈঠকে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ২শ’ মিলিয়ন ডলারের চুক্তি সাক্ষর করা হয়েছে।

এর আগে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দল বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের পর দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়, ‘আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়, ‘বাংলাদেশের নব উদ্যমে প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়াকে আমরা পৃষ্ঠপোষকতা করব। এ লক্ষ্যে শীর্ষ অর্থনৈতিক নীতিনির্ধারকদের সঙ্গে আলাপে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নকে ঘিরে তাদের উদ্যোগ ও প্রচেষ্টাকে সহায়তা করার ক্ষেত্রে আমাদের সম্পৃক্ততার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে।’

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সফরে গতকাল বাংলাদেশে এসেছে মার্কিন প্রতিনিধি দল। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিকেলে দিল্লি হ‌য়ে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com