• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

পেছাল শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন

প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩০
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩০

পেছাল শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন

আদালত প্রতিবেদক
মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় পেছানো হয়েছে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী আগামী ১৫ অক্টোবর নতুন দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

এর আগে, ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে গত ১৯ জুলাই বিকেলে পুলিশ গুলিতে আবু সায়েদের মৃত্যু হয়। এ ঘটনায় সচেতন নাগরিক হিসেবে গত ১৩ আগস্ট আমীর হামজা নামে এক ব্যক্তি ঢাকার আদালতে হত্যা মামলা দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। মোহাম্মদপুর থানা পরদিন মামলার মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com