• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দেশের ১২ জেলায় নতুন পুলিশ সুপার

প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৪:০৯
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৪:০৯

 

জনতার আওয়াজ ডেস্ক

দেশের ১২ জেলায় পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেহেরপুর, চাঁদপুর, রাঙ্গামাটি, নেত্রকোণা, বরিশাল, গোপালগঞ্জ, পঞ্চগড়, জামালপুর, শরীয়তপুর, বান্দরবান, লক্ষ্মীপুর ও নীলফামারীর জেলায় ১২ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে নেত্রকোণা, বরিশাল, জামালপুর, পঞ্চগড়, গোপালগঞ্জ, শরীয়তপুর, বান্দরবান, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর ও নীলফামারীর জেলার বর্তমান এসপিদের পুলিশের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম