• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঐশ্বরিয়ার আঙুলে নেই আংটি! বিচ্ছেদের জল্পনা তুঙ্গে

প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৪:২৪
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৪:২৪

96669696 3

ঐশ্বরিয়ার আঙুলে নেই আংটি! বিচ্ছেদের জল্পনা তুঙ্গে

বিনোদন ডেস্ক

বচ্চন পরিবারের অশান্তির জল্পনা নতুন নয়। এর মধ্যে আবার ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কের টানাপোড়েন নিয়েও নানা কথা শোনা যাচ্ছে। দুজনের বিচ্ছেদ নিয়ে নানা রটনা রটেছে। এদিকে নাকি আবার ঐশ্বরিয়ার আঙুলে তাঁর বিয়ের আংটিখানি দেখা যায়নি। তাতেই নতুন করে অভিষেক-ঐশ্বরিয়ার সংসার ভাঙার জল্পনায় ঘৃতাহুতি পড়েছে।

সম্প্রতি দুবাই গিয়েছেন ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যা সেখানেও তাঁর ছায়াসঙ্গী। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতেই বচ্চন পরিবারের বধূর এই বিদেশযাত্রা বলে খবর। দুবাইয়ের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতেই নেটিজেনদের একাংশের দাবি, প্রাক্তন বিশ্বসুন্দরীর হাতে তাঁর বিয়ের আংটিখানি নেই। তাহলে অভিষেকের সঙ্গে বিচ্ছেদ? এমন প্রশ্ন উঠছে।

একসময় সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বরিয়া। তা ভাঙার পরই নাকি বিবেক ওবেরয়ের প্রেমে পড়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০০৭ সালে অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন অভিনেত্রী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। এখন আরাধ্যাই যেন মাকে প্রতিপদে আগলে রাখে।

বলিউডে কানাঘুষো, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গে নাকি ঐশ্বরিয়ার একেবারেই বনিবনা নেই। এমন পরিস্থিতিতে তাঁর ও অভিষেকের সম্পর্কও নাকি টালমাটাল। রটনা, মেয়েকে নিয়ে নাকি মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী। যদিও কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নিজের বিয়ের আংটি দেখিয়ে বিচ্ছেদের জল্পনার জবাব দেন অভিষেক। অভিনেতা জানান, তিনি এখনও বিবাহিত এবং এবিষয়ে আর বেশি কিছু বলতে চান না। সংবাদমাধ্যমে অনেক কিছু বাড়িয়ে দেখানো হয়। তারকা হিসেবে এটা তিনি মেনে নিয়েছেন বলেও জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com