• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটের ব্যবস্থা আর ভাতের ব্যবস্থা একই : রিজভী

প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২ ৮:০৯
আপডেট: শনিবার, ৫ মার্চ, ২০২২ ৮:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটের ব্যবস্থা আর ভাতের ব্যবস্থা একই : রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট

দেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটের ব্যবস্থা আর ভাতের ব্যবস্থা একই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করা যাবে না, এত দাম বাড়ছে তারপরও কিছু বলা যাবে না, কালকে খবরের কাগজে পড়লাম ‘এক বৃদ্ধ মা বলেছে এক মুঠো ভাত পানির মধ্যে মিশিয়ে তিনবেলা খাই’, কি হাহাকার চলছে?এর প্রতিবাদ করা যাবে না? আপনার অবৈধ প্রধানমন্ত্রী (শেখ হাসিনার) ভোটের ব্যবস্থার মতোই ভাতের ব্যবস্থা। আপনার ভোট হচ্ছে রাত্রেবেলা ভোট দেয়া। আপনার ভোট হচ্ছে ভোট কেন্দ্রে ভোটাররা নয় গরু ছাগল যাবে। আপনার ভাতের ব্যবস্থাও তেমনি।

শনিবার (৫ মার্চ) সকালে দ্রব্যমূল্যের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কেরাণীগঞ্জে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। কেরাণীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশটি আয়োজন করে।

রিজভী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধির সিন্ডিকেটের হোতারা সবাই ক্ষমতাসীন দলের লোক। তারা সিন্ডিকেট করে মানুষের নিত্যপ্রেয়োনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে।এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিএনপির এই মুখপাত্র বলেন, আজকে নিপুন রায় চৌধুরীরা কথা বলতে পারেন না। কথা বললেই কার্যালয়ের মধ্যে বন্দি থাকতে হয়। এটা কোন দেশ বানিয়েছেন প্রধানমন্ত্রী, এটা আজকে জনগনের জিজ্ঞাসা? আপনি ফ্লাইওভার দেখান, আপনি উড়াল সেতু দেখান, আপনি মেট্রোরেল দেখান, মেট্রোরেলের বিনিময়ে নারীর নির্যাতন? উড়াল সেতুর বিনিময়ে কি নারীর নির্যাতন? এসব উন্নয়নের ফুলঝুড়ি দেখিয়ে ১২-১৩ বছরে লক্ষকোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ক্ষমতাসীনদের আত্নীয়স্বজনরা আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন। আর জনগণ যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই অবস্থান করছেন।

রিজভী বলেন, সমাবেশে আশার পর থেকেই আমরা যে পরিবেশ দেখতে পাচ্ছি, এটা কোন একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে এমন পরিবেশ থাকে না। একটি ফ্যাসিস্ট, ডিক্টেটর ও একনায়কতন্ত্র সরকার ক্ষমতায় থাকলেই কেবল এমন পরিবেশ থাকে। আওয়ামী লীগ সরকার মনে করে তাদের বিরুদ্ধে সমালোচনা করা অন্যায়, রাষ্ট্র বিরোধী। আজকে শনিবার বন্ধের দিন এখানে একটা বিক্ষোভ সমাবেশ হবে কিন্তু এখানে এসে আমার কাছে মনে হচ্ছে আমি একটা ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। যেকোন মুহুর্তেই যুদ্ধের যে দামামা সেই দামামা বেজে উঠবে।

কেরাণীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথির বক্তব্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com