• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমি কখনও সুবিধাবাদী লোক ছিলাম না: পূজা চেরি

প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৫৫
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৫৫

98885 2

আমি কখনও সুবিধাবাদী লোক ছিলাম না: পূজা চেরি

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার এ সময়ের ব্যস্ত নায়িকা পূজা চেরি। শোবিজে তার শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। চিত্রনায়িকা হিসেবে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন ।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ অভিনেত্রী জানান, সত্যের পক্ষে থাকতে পছন্দ করেন পাশাপাশি কখনো তিনি সুবিধাবাদী ছিলেন না বলে দাবি করেছেন। সাক্ষাৎকারে পূজা চেরি বলেন, ‘যেটা সত্য সেটাই হওয়া উচিত এবং যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত আর আমি আসলে সত্যের পক্ষে থাকতে পছন্দ করি।’

সাম্প্রতিক ঘটনার বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমার সবকিছু ভালো লাগে নতুন বাংলাদেশে পুরাতন বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে। যেহেতু আমি কোন কিছুর সাথে জড়িত ছিলাম না, এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যে পক্ষের হোক না কেন। যে সত্য তার পক্ষে থাকাটা জরুরি এবং আমি কখনও সুবিধাবাদী লোক ছিলাম না।’

পূজা জানান, ভালো জায়গা থেকে কখনো সুবিধা গ্রহণ করেননি বা কেউ ক্যারিয়ারে পিছিয়ে থাকলে তার ক্ষতি করে খারাপ মন্তব্য করেননি।

শেষে তিনি বলেন, আমি চায় দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে, যাতে আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে। আপাতত কোন পরিকল্পনা নেয় কিছু কাজের কথা চলছে সেই কাজ গুলো নিয়ে এগুচ্ছি।

উল্লেখ্য, ‘পোড়ামান-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com