• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আশুলিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১:২৭
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১:২৭

960008 1

আশুলিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ২৫ জন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশের এক কর্মকর্তা।

জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মাস্কট গার্মেন্টসের কারখানার পাশে আরও দুটি কারখানা আছে। ওই দুই কারখানার শ্রমিকদের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে অন্তত আহত হয়েছেন ২৫ জন। সংঘর্ষে গুরুতর আহত হন এক নারী শ্রমিক। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

আশুলিয়া শিল্প পুলিশের এক কর্মকর্তাবলেন, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, মাস্কট গার্মেন্টসের কারখানার পাশে আরও দুটি কারখানা আছে। ওই দুই কারখানার শ্রমিকদের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে এক নারী শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com