• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামিন পেলেও কারামুক্ত হচ্ছেন না শামসুদ্দিন চৌধুরী মানিক

প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ২:৩৩
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ২:৩৩

966695

জামিন পেলেও কারামুক্ত হচ্ছেন না শামসুদ্দিন চৌধুরী মানিক

সিলেট থেকে

সিলেটের কানাইঘাট উপজেলা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

মঙ্গলবার সিলেট আদালতের পুলিশ পরিদর্শক জামসেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকালে সাবেক বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ তার জামিন মঞ্জুর করেন। কিন্তু বিচারপতি মানিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা আছে। তাই এই মামলায় জামিন পেলেও তিনি জেল থেকে ছাড়া পাবেন না। তাকে অন্যান্য মামলার কারণে সিলেট কারাগার থেকে ঢাকায় পাঠানো হবে।।’

২৫ আগস্ট আদালতে তোলার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলার শিকার হন শামসুদ্দিন চৌধুরী মানিক। আদালত তাকে কারাগারে পাঠায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শরীরে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে তাকে আজ সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

এর আগে গত ২৩ আগস্ট রাতে কানাইঘাট উপজেলার দোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরদিন সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে এদিন বিকালে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com