• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ময়মনসিংহে যৌথ বাহিনীর গ্রেপ্তার অভিযানে মহানগর যুবদল নেতা সাইদুল নিহত

প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৯
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪৯

98885896 2

ময়মনসিংহে যৌথ বাহিনীর গ্রেপ্তার অভিযানে মহানগর যুবদল নেতা সাইদুল নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে যৌথ বাহিনীর গ্রেপ্তার অভিযানে সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছে। সে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর গোলপুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে।

জানাযায়, বিগত ৫ আগষ্টের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুরঘাট দখল, স্থানীয় ব‍্যবসায়িদের কাছ থেকে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ উঠে। এসব ঘটনায় সম্প্রতি যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ দায়ের হলে সোমবার দিবাগত রাত ১০টার দিকে সাইদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। এতে আটক হয় সাইদুল। এ সময় যৌথ বাহিনীর সদস্যদের বেধড়ক মারপিটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাত দেড়টার দিকে সাইদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

সাইদুল ইসলাম ময়মনসিংহের আলোচিত শামসুল হুদা সুমন ওরফে (কেডি সুমন) হত্যায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি।

হাসপাতালে জুরুরী বিভাগে দায়িত্বরত কর্মচারীরা জানান, রাত ১টার দিকে যৌথ বাহিনীর সদস‍্যরা ৬ জনকে আহত অবস্থায় ভর্তি করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায় যৌথ বাহিনীর সদস্যরা।

প্রাথমিক চিকিৎসা নেওয়ারা হলেন- ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় এলাকার মাছুম (২৩), নান্দাইলের মারুফ(২০), নগরীর চরকালীবাড়ী এলাকার হিমেল (২২), একই এলাকার রিয়াজ (২০), নেত্রকোনা পূর্বধলা উপজেলার সালদীঘা এলাকার মামুন এবং মুক্তাগাছা সৈয়দপুর গ্রামের রাসেল (৩০)।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com