• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪১
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪১

96.0001

রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর শিয়ালবাড়ী এলাকায় বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে যমুনা ফ্যাশন অয়ার লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধে করে রেখেছে।

আন্দোলনরত একাধিক শ্রমিক জানান, গত আগষ্ট মাসের বেতন গত ১৫ সেপ্টেম্বর পরিশোধ করার কথা ছিলো। কিন্তু মালিক পক্ষ এখন পর্যন্ত পরিশোধ করতে পারে নাই।

তারা আরো জানান, বাধ্য হয়ে আজকে আমরা (শ্রমিকরা) গার্মেন্টসের ভেতরে কাজ বন্ধ করে বসে ছিলাম। পরে বেতন আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। আজকের মধ্যে বকেয়া বেতন পরিশধ করতে হবে।

রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাম্মেল হক বলেন, রুপনগরে বকেয়া বেতন ও বিভিন্ন সুবিধা আদায়ের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলো। এখন শিয়ালবাড়ি মূল সড়ক ছেড়ে দিয়ে রাস্তার পাশে বসে আছে আন্দোলনরত শ্রমিকরা।

তিনি বলেন, সকাল সোয়া ৯টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। তবে তারা কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ভাঙচুর করেনি। তাদেরকে বুঝিয়ে কারখানায় পাঠানোর চেষ্টা চলছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী মোতায়ন করা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com