• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

ভিসি নিয়োগের দাবিতে ইবিতে বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৪১
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৪১

 

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভিসি নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিজ বিশ্ববিদ্যালয় থেকে এবং ছাত্র আন্দোলন চলাকালে যেসব শিক্ষক শিক্ষার্থীদের পাশে ছিলেন তাদের মধ্য থেকে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভিসি হিসেবে নিয়োগের দাবি জানানো হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে মিছিল শেষ হয়। সেখানেই সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেয়া হয়েছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো ভিসি নিয়োগ দেয়া হয়নি। ফলে শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। ছাত্র আন্দোলনের সময় যেসব শিক্ষকরা আমাদের পাশে ছিলেন, আমাদের জেল থেকে ছাড়িয়ে এনেছেন, সেইসব শিক্ষকদের মধ্যে থেকে কাউকে ভিসি হিসেবে দেখতে চাই। আমরা বাইরের কাউকে আমাদের ভিসি মানি না। এ সময় বাইরের বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ দিলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করারও হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ আগস্ট ইবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদত্যাগ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে ভিসিসহ শীর্ষ পদগুলোতে দ্রুত নিয়োগ দেয়ার জন্য দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম