• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর পরামর্শ নাহিদের

প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৯:২৩
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৯:২৩

96665896 19

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর পরামর্শ নাহিদের

জনতার আওয়াজ ডেস্ক
জনগণের চাহিদার কথা বিবেচনা করে মোবাইল কোম্পানিগুলোকে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করতে বলেছেন টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (১৮ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে বাংলালিংক প্রতিনিধি দলের সাক্ষাতের সময় উপদেষ্টা এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, তরুণ প্রজন্মের চাহিদার পরিপ্রেক্ষিতে ইন্টারনেটের মূল্য কমানোর পাশাপাশি সব মোবাইল অপারেটরদের মেয়াদ বিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে।

বাংলালিংকের অন্যতম শেয়ারধারী ভেওনের প্রধান নির্বাহী কর্মকর্তা কান টার্জিওগ্লু বাংলাদেশে সিম কার্ডের ট্যাক্স কমানোর কথা বললে উপদেষ্টা বলেন, ট্যাক্সের সঙ্গে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর জড়িত। তাই এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।

বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার জাহারাত আদিব চৌধুরী জনপ্রিয় অ্যাপ্লিকেশন টফির ব্যবহারে বিভিন্ন বাধার কথা উল্লেখ করলে উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন কান টার্জিওগ্লু।

সাক্ষাৎকালে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এস, প্রধান কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা তাইমুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com