• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

৭ দিনের রিমান্ডে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৭

974586

৭ দিনের রিমান্ডে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি

আদালত প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী সাকিব হাসানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে সকাল ৭টায় আবুল হাসানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম যাত্রাবাড়ী থানায় দায়ের করা শিক্ষার্থী মো. সাকিব হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। অন্যদিকে আবুল হাসানের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আবুল হাসানকে টেকনাফ থেকে ঢাকায় আনা হয়।

গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণের ৬৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আবু বকর যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন। আবুল হাসান এ মামলার ৯৩ নম্বর আসামি।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গত ১৮ জুলাই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ৩ থেকে ৪ হাজার নেতাকর্মী এবং পুলিশের ওয়ারী ও যাত্রাবাড়ী থানার সদস্যরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড ও পিস্তল ছিল। ওই দিন বিকেল ৫টায় তারা শান্তিপূর্ণ সমাবেশের ওপর এলোপাতাড়ি গুলি ও মারপিট করতে থাকে। একপর্যায়ে মো. সাকিব হাসান মারা যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com