• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভালুকা সাংস্কৃতিক ফোরামের নতুন কমিটিতে যারা

প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১৪
আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১৪

IMG 8899

ভালুকা সাংস্কৃতিক ফোরামের নতুন কমিটিতে যারা

বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় সংস্কৃতি নিয়ে কাজ করা বিভক্ত হওয়া দুই ফোরাম ঐক্যবদ্ধ হয়ে এক প্লাটফর্মে এসেছে।  স্থানীয় একটি কমি্উনিটি সেন্টারে দুই দিন সভা করে উভয়ে এক হওয়ার ঘোষনা করে।  ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম শাহজাহান সেলিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় সকল সংগঠনের সভাপতি বা পরিচালকগন বক্তব্য রাখেন ।  পরে আগামী দুই বছরের জন্য ঐক্যবদ্ধ ফোরামের নতুন কমিটি ঘোষনা করা হয়।  ভালুকা সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক আলী আহসান কবির কে সভাপতি ও সুরবীণা সাংস্কৃতিক সংস্থার পরিচালক রফিকুল ইসলাম রফিক কে সাধারন সম্পাদক করে ০৯ সদস্য বিশিষ্ঠ একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।  

IMG 8901

কমিটির অপরাপর নেতৃবৃন্দরা হলেন সহ সভাপতি সারগাম কালচারাল একাডেমির সভাপতি উসমান গনি তুহীন,যুগ্ম সম্পাদক সপ্তসুর সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক আশিকুর রহমান শ্রাবণ,কোষাধ্যক্ষ লালন সাঁই সঙ্গীত একাডেমির পরিচালক মওলাদ হোসেন,দপ্তর,প্রচার-প্রকাশনা সম্পাদক কলকাকলী সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক সুজন খান ,কার্যনির্বাহী সদস্য যথাক্রমে সুরভ সাংস্কৃতিক সংস্থার সভাপতি এসএম শাহজাহান সেলিম,সুরলহরী সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক প্রবীর ভৌমিক ও গীত সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক আসাদুজ্জামান জামাল। সুস্থ ধারার সংস্কৃতির পথকে বিকশিত করতে নতুন নতুন কর্মসুচী গ্রহন ও বাস্তবায়নই হবে এ কমিটি কাজ। আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সুরধ্বনীর চেয়ারম্যান রতন রায়,আফছার সাংস্কৃতিক গোষ্টীর সভাপতি নাজমুল রাহী নাজিম,দোলন চাপা সাংস্কৃতিক গোষ্টীর পরিচালক জয়া চক্রবর্তী,ডাকাতিয়া স্বরলিপি সাংস্কৃতিক গোষ্টীর সভাপতি আবু হানিফ প্রমুখ। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com