• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ, সম্পাদক মামুনুল

প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪৫
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪৫

 

জনতার আওয়াজ ডেস্ক
মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সাধারণ সম্পাদক করে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি পুনর্বহাল করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়ায় হেফাজতের খাস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরামর্শ সাপেক্ষে কমিটি সংযোজন এবং বিয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া বৈঠকে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করেন হেফাজতে ইসলামের নেতারা। এই কমিটি প্রত্যাখ্যান করে অবিলম্বে আলেমদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

এদিন আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, ড. আহমেদ আব্দুল কাদের, আল্লামা সালাউদ্দিন নানপুরী, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মাহফুজুল হক, সিনিয়র যুগ্ম-মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবীব, যুগ্ম আল্লামা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও প্রচার সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ আজহারী প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম