• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সাবেক এমপির বেয়াই বাড়িতে যা পেলো আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৭:২২
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৭:২২

সাবেক এমপির বেয়াই বাড়িতে যা পেলো আইনশৃঙ্খলা বাহিনী

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মেট্রোপিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে নগদ ১ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল পরিমাণ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও ২টি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো-শাহজাদা খান সাজ্জাদ, মোঃ তৌজিদুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, পিপিএম-সেবা ডিএমপি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্য ছিল যে উত্তরার ০৭ নং সেক্টরের ২৩ নং রোডের ৭ নং বাড়িতে পুলিশের বুলেটপ্রুভ জ্যাকেটসহ অস্ত্র গুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম উক্ত বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করে।

এসময় তাদের হেফাজত থেকে ১ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫ টি ১০০ ইউএস ডলারের নোট, ০৪ টি ২০ ইউএস ডলারের নোট, ০১ টি ০৫ ইউস ডলারের নোট, ০১ টি ০১ ইউএস ডলারের নোট, ৪১ টি ১০০০ থাইবাথ নোট, ১১ টি ১০০ থাইবাথ নোট, ০২ টি ৫০০ খাইবাথ নোট, ২৮ টি ২০ থাইবাথ নোট, ০৩ টি ৫০ থাইবাথ নোট, ২০ টি ৫০০ দেরহামের নোট, ০১ টি ১০০ দেরহামের নোট, ০১ টি ২০ দেরহামের নোট, ০৩ টি ১০ দেরহামের নোট, ০২ টি ০৫ দেরহামের নোট, ০৫ টি ১০০ কানাডিয়ান ডলারের নোট, ০২ টি ১০ সিঙ্গপুর ডলারের নোট, ০১ টি ০২ সিঙ্গপুর ডলারের নোট, ০১ টি ১০০ রিয়ালের নোট, ০২ টি ৫০ রিয়ালের নোট, ০২ টি ১০ রিয়ালের নোট, ০৩ টি ০৫ রিয়ালের নোট, ০১ টি ০১ রিয়ালের নোট, ০১ টি ০২ হাজার রুপির নোট, ৬০ টি ৫০০ শত রুপির নোট, ০১ টি ২০০ শত রুপির নোট, ০৫ টি ১০০ শত রুপির নোট, ০৫ টি ৫০ রুপির নোট, ০৪ টি ২০ রুপির নোট, ০৬ টি ১০ রুপির নোট, ০৩ টি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট সামনে ও পিছনে উভয় পাশে ইংরেজিতে POLICE লেখা ও ২টি প্রাইভেটকার (Land Cruiser ZX Hard jeep Toyota M crop 2021 ও Harrier Hard jeep Toyota M crop 2014) জব্দ করা হয়।

উল্লেখিত বুলেটপ্রুফ জ্যাকেট গুলো পলাতক ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিমসহ গ্রেফতারকৃতরা গত ৫ আগস্ট এর পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে বিভিন্ন সময় ব্যবহার করতো। যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এর ছেলে আবির হাসান তামিম এর শশুর বাড়ি বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীরা জানায় জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com