• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে যুবলীগ নেতা বাপ্পী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১০
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১০

985874 1

সিলেটে যুবলীগ নেতা বাপ্পী গ্রেপ্তার

জনতার আওয়াজ ডেস্ক
সিলেট জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ বাপ্পীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর শেখঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রেদওয়ান আহমদ বাপ্পী সিলেট মহানগরের শেখঘাট এলাকার মৃত মো. শহিদ উল্লাহর ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে বিস্ফোরক আইনে করা একটি মামলায় বাপ্পী আসামি ছিলেন। তিনি পলাতক থাকলেও অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মশিহুর রহমান আরও বলেন, পলাতক অন্য আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ও গ্রেপ্তার অভিযান আরও জোরদার করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com