• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নতুন অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা জানে না সরকার

প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২৩
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২৩

9685696 2

নতুন অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা জানে না সরকার

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, নতুন কত সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তা জানে না সরকার। তবে তাদের তালিকা করা হচ্ছে। এরপর তাদের নিয়ে ভাববে সরকার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘ ও দেশের বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেন, কিছু কিছু রোহিঙ্গা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশ করেছে। আমরা চাই না আর কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ হোক। নতুন-পুরাতন সকল রোহিঙ্গার দ্রুত প্রত্যাবাসনের চেষ্টা চলছে।

এর আগে দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। সেখানে তিনি ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার আউটলেট ও রেশন উত্তোলন কার্যক্রমসহ বিভিন্ন স্টল ও হাসপাতাল ঘুরে দেখেন। সেখানে রোহিঙ্গা ক্যাম্পের মাঝি, ধর্মীয় নেতা ও নারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, অতিরিক্ত সচিব মো. হাসান সারওয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান ও ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com