• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

ফের গ্রেফতার সালমান-আনিসুল-দীপু মনি ও পলক

প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১:৫৭
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১:৫৭

98569 1

ফের গ্রেফতার সালমান-আনিসুল-দীপু মনি ও পলক

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্রে রাজধানীর বাড্ডা থানায় করা পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) তাদের জামিন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিন সকাল ৮টার দিকে তাদেরকে আদালতে আনা হয়। এদিন ডিবি গুলশান জোনের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন আসামিদের এসব মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন।

২০ জুলাই বিকেল ৩টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের সামনে আসা মাত্রই আসামিরা গুলি চালায়। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন মো. হাফিজুল শিকদার। এ ঘটনায় ১৭৯ জনকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আবার বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বাড্ডা লিংক রোড দিয়ে ভিকটিম সোহাগ মিয়া তার কর্মস্থলে যাওয়ার পথে গুলিতে নিহত হন। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আলাদা দুই মামলায় নতুন করে তাদের গ্রেফতার দেখানো হলো।

১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরদিন ১৪ আগস্ট তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

গত ১৯ আগস্ট রাতে ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মোহাম্মদপুর থানার একটি মামলায় পরদিন ২০ আগস্ট তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন। এছাড়া বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ২৪ আগস্ট তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম।

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করে পুলিশ। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ১ সেপ্টেম্বর আলাদা আলাদা দুই হত্যা মামলায় তার তিন দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একাধিক হত্যা মামলায় তারা আসামিরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com