জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) তিনদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মাইনুল ইসলাম খান পুলক। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৭ সেপ্টেম্বর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জানা যায়, ২০১৮ সালের বেলা ১১টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারকালে প্রার্থী মির্জা আব্বাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন ইমাম হোসেন ইমন নামে এক ব্যক্তি।

