• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তার বাড়িতে বিএনপির প্রতিনিধি দল

প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩৪
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩৪

96669858996

কক্সবাজারে নিহত সেনা কর্মকর্তার বাড়িতে বিএনপির প্রতিনিধি দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সন্ত্রাসীদের হামলায় নিহত তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের টাঙ্গাইলের গ্রামের বাড়িতে যান সেনাবাহিনীর সাবেক অফিসারদের একটি প্রতিনিধি দল। নেতারা নিহত সেনা কর্মকর্তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাত করেন।

এ সময় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা তানজিমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

9685758

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের ডুলাহাজারা এলাকায় দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে নিহত লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করেরবেতকা গ্রামের বোয়ালী মাদ্রাসার পাশের এলাকায়। তার বাবার নাম সারোয়ার জাহান।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিদ্দিক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) মান্নান।

আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com