• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ডাকাতিয়া বাঁশি’তে ঝড় তুললেন কৌশানী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৫৪

 

বিনোদন ডেস্ক
টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জির। এবার আইটেম গানে নেচে উষ্ণতার পারদ বেশ ভালোভাবেই ছড়ালেন অভিনেত্রী। এই গানের মাধ্যমেই প্রথমবার আইটেম গানে নাচলেন কৌশানী।

এ বছরের দুর্গাপুজায় উইন্ডোজ প্রযোজনা সংস্থার উপহার ‘বহুরূপী’। নব্বইয়ের দশকের ব্যাঙ্ক ডাকাতি সিনেমার প্রেক্ষাপট। যাকে ঘিরে গল্প, সেই অপরাধীর ভূমিকায় শিবপ্রসাদ। তার বিপরীতে কৌশানী মুখার্জি।

গত শুক্রবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম গান ‘শিমুল পলাশ’। এবার প্রকাশ্যে এলো দ্বিতীয় গান ‘ডাকাতিয়া বাঁশি’। বুধবার (২৫ সেপ্টেম্বর) ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ডাকাতিয়া বাঁশি’ শিরোনামে গানটি। এতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস, ননিচোরা দাস বাউল ও বনি চক্রবর্তী।

গানের ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর পরনে লাল শাড়ি। খোলা চুলগু আর কাজলমাখা চোখে যেন আবেগের বিচ্ছুরণ। গ্রামীণ মেলায় নৃত্যশিল্পীর সঙ্গে কোমর দোলাচ্ছেন কৌশানী।

গানটি প্রকাশ্যে আসার পর থেকে অভিনেত্রীর দারুণ প্রশংসা করছেন ভক্ত অনুরাগীরা। শুধু তারই নয়, অনিন্দ্য বোস-ননিচোরা দাস বাউল রচিত এ গানের কিছু কথা ভীষণ মনে ধরায় তাদের প্রশংসায় মেতেছেন তারা।

গানটি সম্পর্কে ভারতীয় একটি গণমাধ্যমে কৌশানী বলেন, আমি আগে জানতাম না নাচটা করতে হবে। মাত্র সপ্তাহখানেক সময় পেয়েছিলাম। শুটিংয়ের ফাঁকে গোটা নাচটা তুলেছি আর শুটিংটা করতে সময় লেগেছিল আট ঘণ্টা। একটা গোটা দিনও নয়। তবে নন্দিতা দি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবেই দেখানো হয়েছে ঝিমলিকে (কৌশানীকে)।

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বহুরূপী’। তাই ‘ডাকাতিয়া বাঁশি’ গানটি নিয়ে ভীষণ আশাবাদী কৌশানী। অভিনেত্রীর ভাষ্য, আশা করব, আমার ‘ডাকাতিয়া বাঁশি’গানটাও ভাইরাল হবে। এবারের পূজার মণ্ডপে এ গানের সঙ্গে সকলে নাচবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম