• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কারিকুলাম আনলেন বেতন কেন নয়

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৭

9858969 4

কারিকুলাম আনলেন বেতন কেন নয়

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি:
ফিনল্যান্ড থেকে নতুন কারিকুলাম আনলেন কিন্তু ওই দেশের শিক্ষকগন কত টাকা বেতন পায় সেটা জেনে আসলেন না কেন। বিগত সরকারের সমালোচনা করে উপরোক্ত কথা বলেন শিক্ষক নেতারা। বলেন বিগত সরকার শিক্ষকদের কোন কথা শুনে নাই। সরকার কিছু দানবের পেট ভরিয়েছে কিন্তু শিক্ষকদের কথা শুনে নাই। ১০ম গ্রেড প্রাপ্তির দাবীতে বৃষ্টি মাথায় নিয়ে মানববন্ধন কালে সমাবেশে এসব কথা বলেন শিক্ষক নেতারা। বিকেলে ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদের সামনে শত শত শিক্ষক জমায়েত হয়ে এ মানববন্ধনে অংশ নেন।

96666639 1

বক্তাগন বলেন,দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বর্তমান অর্ন্তবর্তি সরকার প্রতিষ্ঠা হয়েছে। সকল ক্ষেত্রে বৈষম্য নিরসন করা হচ্ছে। সমমান যোগ্যতায় অনেক দফতর ১০গ্রেড পেলেও উপেক্ষিত শিক্ষক সমাজ।এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে। এক দেশে দুই নীতি চলতে পারে না।তাই বলতে চাই ১০গ্রেড প্রাপ্তি আমাদের দাবী নয় অধিকার। বক্তাগন মেধাবীদের শিক্ষকতা পেশায় উৎসাহি করতে অবিলম্বে ১০গ্রেড বাস্তবায়নের দাবী জানান। সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আশরাফিয়া খাতুন,উপজেলা শিক্ষক সমিতি নেতা গোলাম ফারুক,জসিম উদ্দিন,আফতাব উদ্দিন,মিজানুর রহমান,রমজান আলী, হাবিবুর রহমান সবুজ,মিজানুর রহমান,হাফিজুর রহমান খান,আনোয়ারুল হক দিলীপ,হাসান সোহরাওয়ার্দী শামীম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com