• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভাষা সৈনিক ও খ্যাতিমান সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুরের ইন্তেকাল, এনডিপির শোক

প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১০
আপডেট: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:১০

988885969

ভাষা সৈনিক ও খ্যাতিমান সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুরের ইন্তেকাল, এনডিপির শোক

মো. মঞ্জুর হোসেন ঈসা, বিশেষ প্রতিনিধি
মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, খ্যাতিমান সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের ফিচার সম্পাদক অধ্যাপক আবদুল গফুর ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার ছেলে সাংবাদিক তারেক আল বান্না বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৮টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুরের মৃত’তে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া বিশিষ্ট এই ভাষা সৈনিকের মৃত্যুতে দৈনিক ইনকিলাব এর সম্পাদক ও প্রকাশক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, দৈনিক ইনবিলাব ইউনিটের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ভাষা আন্দোলনের কিংবদন্তি অধ্যাপক আবদুল গফুর ১৯২৯ সালের ১৯ ফেব্রুয়ারি বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ির দাদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। ভাষা আন্দোলনের মুখপত্র সৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তিনি দৈনিক ইনকিলাবে সর্বশেষ ফিচার এডিটর হিসাবে দায়িত্ব পালন করেছেন। ম্যাট্রিকুলেশন এবং ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ করে দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনের ঝাঁপিয়ে পড়েছিলেন। অত্যন্ত সাদা মনের গুণী মানুষ অধ্যাপক আবদুল গফুর দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com