• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

সবকিছু স্পষ্ট বলতে পছন্দ করি না: মন্দিরা চক্রবর্তী

প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ৩:১৫
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ৩:১৫

সবকিছু স্পষ্ট বলতে পছন্দ করি না: মন্দিরা চক্রবর্তী

বিনোদন ডেস্ক
‘কাজলরেখা’ দিয়ে ঢালিউডে নাম লেখান মন্দিরা চক্রবর্তী। দেখলেই বলতে ইচ্ছা করে— এতদিন কোথায় ছিলেন। সম্প্রতি এ লাস্যময়ী অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সামাজিক মাধ্যমে বাইডেনের দেশ থেকে নিজেকে মেলে ধরছেন। তার সৌন্দর্যে চোখ জুড়াচ্ছেন অনুসারীরা।

আমেরিকায় কী করছেন মন্দিরা— কৌতূহলও জমেছে নেটিজেনদের মনে। তবে সে কৌতূহল জিইয়ে রাখলেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে মন্দিরা বলেন, ‘ফ্যান-নেটিজেনদের তো কৌতূহল থাকবেই। আমারও কৌতূহলে রাখতে ভীষণ ভালো লাগে। সবকিছু স্পষ্ট বলতে পছন্দ করি না। তবে আমেরিকায় কাজের সূত্রে এসেছি। কাজের জন্যই এতদিন থাকা। শিগগিরই দেশে ফিরব।’

এবারই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারের আয়োজন করা হয়েছে দুর্গা পূজার। মন্দিরাও যোগ দিয়েছেন তাতে। প্রথমবারের আয়োজনে সাক্ষী হতে পারার ভালোলাগা আন্দোলিত করছে তাকে।

পর্দার ‘কাজলরেখা’র ভাষ্য, ‘প্রতি বছর দেশে পূজা করা হয়। এবারই প্রথম বাইরে পূজা উদযাপন করছি। খুব ভালো লাগছে। অন্য রকম অনুভূতি কাজ করছে। টাইমস স্কয়ারে এবারই প্রথম পূজার আয়োজন করা হয়েছে। বড় পরিসরে দুর্গা পূজা উদযাপন হচ্ছে। তাতে যোগ দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। পূজা মাত্র শুরু হলো। এখনও অনেক দিন বাকি। শেষ হলে বলতে পারব কেমন লেগেছে।’

‘কাজলরেখা’ র মাধ্যমে প্রথম বড়পর্দায় দ্যুতি ছড়ান মন্দিরা। গেল কোরবানি ঈদে তার অভিনীত ‘নীলচক্র’ মুক্তির কথা ছিল। তবে আজ অবধি ছবিটি আলোর মুখ দেখেনি। কবে দেখবে জানেন না মন্দিরা। তিনি বলেন, ‘‘নীলচক্র’র মুক্তি দেরি আছে। সেপ্টেম্বরে কথা ছিল। কিন্তু পরিচালক ও প্রযোজক ফের পিছিয়ে দিয়েছেন। কবে নাগাদ মুক্তি পাবে আমি বলতে পারছি না।’’

সবশেষে নতুন কাজের খবর দিলেন মন্দিরা। বললেন, ‘ডিসেম্বরের শুরুতে আমার নতুন সিনেমার শুটিং শুরু হচ্ছে। আরও একটি ছবির কাজ শুরুর কথা ছিল। কিন্তু বাংলাদেশে যা ঘটে গেল সে কারণে পিছিয়ে গেছে। আরও যত কাজ ছিল সেগুলোও পিছিয়ে গেছে।’

তবে সেসবের কোনোটা নিয়েই বিস্তারিত বললেন না অভিনেত্রী। জানালেন সময়মতো সবাইকে একসঙ্গে জানাবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com