• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

এবার পূজায় নিরাপত্তা কোনো শঙ্কা নেই

প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ২:১৭
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ২:১৭

এবার পূজায় নিরাপত্তা কোনো শঙ্কা নেই

জনতার আওয়াজ ডেস্ক
এবার পূজায় কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন, এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। পূজার সময় প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবার বাড়তি হিসেবে র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীও থাকবে বলে জানান তিনি।

উপদেষ্টা বাজার সিন্ডিকেটের বিষয়ে বলেন, ‘চেষ্টা করা হচ্ছে, আমার মনে হয় খুব শিগগিরই বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে, বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এটি আপনাদের দেখার দায়িত্ব। আমার এলাকায় কোনো সমস্যা হয়নি; আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হয়েছে সেটি লিখেন। তাহলেই সবাই পরিস্থিতি বুঝবে। মব কালচার আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।’

উপদেষ্টা বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিল ৭ কোটি। এখন জনসংখ্যা বেড়েছে; কিন্তু আবাদযোগ্য ভূমি বাড়েনি। মনে রাখতে হবে, দেশের জন্য সবচেয়ে বেশি অবদান কৃষিক্ষেত্রের। এটির উন্নতির জন্য কাজ করছে এ ইনস্টিটিউট। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের মাঝে বীজ, চারা এবং নগদ অর্থ পাঠানো হয়েছে।’

বারি উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, উদ্ভিদ ও কৃষিপণ্য প্রদর্শনী ঘুরে দেখে কৃষি উপদেষ্টা প্রশংসা করেন এবং বিজ্ঞানীদের উৎসাহ দেন। পরে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি উপদেষ্টা।

বারি পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মো.এমদাদ উল্লাহ মিয়া, বারি ডিজি ড. আব্দুল্লাহ ইউসুফ আকন্দ, জেলা প্রশাসক নাফিসা আরিফীন ও পুলিশ সুপার আবুল কালাম আজাদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com